ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেনের শুরুর দুই ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফর্মূলেশন, ওরিয়ন ফার্মা লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং), দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কোহিনূর কেমিক্যালস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
মঙ্গলবার এসিআই ফর্মূলেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭৮.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯১.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৭.৪০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১০.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৭.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ২৯৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৫.৭০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
এছাড়া, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং), দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কোহিনূর কেমিক্যালস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments