ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি জানিয়েছে ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ওরিয়ন ফার্মার শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬.৯০ টাকা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১১৭.১০ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments