ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ২৩ টাকা ১০ পয়সা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইন পুকুর সিরামিক্সের শেয়ার দর আজ বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারে সর্বশেষ লেনদেন দর হয় ৫০ টাকা ৩০ পয়সা।
এদিকে ইয়াকিন পলিমারের শেয়ারের ১ টাকা ৮০ পয়সা বা ৭.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয় ২৫ টাকা ৪০ পায়সা।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর ক্যামিকেলস, সি পার্ল বিচ রিসোর্ট, বেক্সিমকো, আইডিএলসি, এসিআই ফর্মুলেশনস, ইস্টার্ন হাউজিং এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments