ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১১ সেপ্টেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেন করেছে। কোম্পানিগুলোর ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ৬ হাজার ৩৬৭ টি শেয়ার ১০০ বার হাত বদলের মাধ্যমে ৭৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসির। কোম্পানিটি ২৪ কোটি ২২ লাখ ১৮ হাজার টাকার লেনদেন করেছে। দ্বিতীয় ফরচুন সুজের সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয় এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments