ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।
আগামী ৯ নভেম্বর ভার্চুয়ালি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।
এডিএন টেলিকম লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।
আগামী ৭ ডিসেম্বর সকাল ১১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
সামিট পাওয়ার লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ২৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯১ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৭২ পয়সা।
আগামী ৩১ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস (Consolidated) লোকসান হয়েছে ০.৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.১৪ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮২ পয়সা। আগের বছর ছিলো ১৯ টাকা ৮০ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৪৮ পয়সা।
আগামী ৩০ অক্টোবর, ২০২২ রোববার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার।
মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।
এ্যাপেক্স ট্যানারি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮২ পয়সা। আগের বছর ছিল ৩৪ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটি।
সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ১০২ টাকা ৩৭ পয়সা।
আগামী ২৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটি।
সমাপ্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ১১ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ২৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।
আগামী অক্টোবর ৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments