ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি): গত সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ০১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৭৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৯৭ টাকা ৮৭ পয়সা।
অন্যদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৭০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯৫ টাকা ৯৭ পয়সা।
এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে ৯৩ পয়সা। সমাপ্ত সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯৫ টাকা ২০ পয়সা।
মেঘনা ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে লোকসানে রয়েছে কোম্পানিটি।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৯ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১০ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪৬ পয়সা।
সিএপিএম ইউনিট ফান্ড: সিএপিএম লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম ইউনিট ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে।
সকল সম্পদ ও দায় বিবেচনা করে বর্তমান ক্রয়মূল্যে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে ১৫ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার টাকা ৬৬ পয়সা, বাজারমূল্যে ১৭ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ১০০ টাকা ০২ পয়সা।
ফান্ডটির অভিহিত মূল্যের বিপরীতে ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০৭.৪৫ টাকা এবং বাজারমূল্যে ১২০.৬৫ টাকা পুনঃ ধার্যকৃত ইউনিট প্রতি ক্রয় এবং পুনঃ ক্রয় মূল্য হচ্ছে যথাক্রমে টাকা ১২০.৬৫ টাকা এবং ১২০.২৫ টাকা।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড: সিএপিএম লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষণা করেছে।
ফান্ডটির সকল সম্পদ ও দায় বিবেচনা করে এর মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৪ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ৫৬ টাকা ৩৪ পয়সা এবং বাজারমূল্যে ৮৭ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ৯৯৩ টাকা ১৯ পয়সা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যের ১১.১৬ টাকা এবং বাজারমূল্যে ১৩.১৫ টাকা।
সিএপিএম বডিবিএিল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: সিএপিএম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম বডিবিএিল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের নীট সম্পদ মূল্য প্রকাশ করেছে।
ফান্ডটির সকল সম্পদ ও দায় বিবেচনা করে এর মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছিল বর্তমান ক্রয়মূল্যে টাকা ৫৬ কোটি ৪ লাখ ১০ হাজার ৬ টাকা ৮৭ পয়সা এবং বাজারমূল্যে টাকা ৬৬ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৩৪৩ টাকা ৫৫ পয়সা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যের ১১ টাকা ১৮ পয়সা এবং বাজারমূল্যে ১৩ টাকা ৩৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস
































Recent Comments