ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৭৯ বারে ২৪ লাখ ৫৬ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএসসি। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা বা ৯.৯৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, আজিজ পাইপস, আরডি ফুড, বিডিকম অনলাইন এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments