মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedনতুন রূপে আসছেন রাজ-মিম
spot_img
spot_img

নতুন রূপে আসছেন রাজ-মিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার  ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মিম তার ফেসবুকে মিললো ছবিটি। ক্যাপশনে মিম জুড়ে দিয়েছেন,‘পরাণ’-এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। দামাল’-এর প্রথম গান খুব শিগগির আসছে। মিম ও রাজ এরই মধ্যে ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। প্রশংসাও কুড়িয়েছেন অনেক। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি এখন দেশে এবং দেশের বাইরে চলছে।

লাল শাড়ি, কপালে লাল রঙের টিপ, নাকে নথ, কানে দুল, গলায় সোনার হার, মাথায় টিকলি। নববধূ বেশে বিদ্যা সিনহা মিমের চোখে-মুখে আনন্দের হাসি। এক হাতে মিমকে জড়িয়ে ধরে আছেন বর শরীফুল রাজ। তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। এমন লুকে দেশের জনপ্রিয় জুটিকে মুগ্ধ অনুরাগীরা।

আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে এ জুটির নতুন সিনেমা ‘দামাল’। এ সিনেমায় এমন লুকে দেখা যাবে এই জুটির রসায়ন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এ পরিচালক।

গত মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পায় ‘দামাল’ সিনেমার ট্রেইলার। আজ এই স্থিরচিত্র প্রকাশ করে নতুন গান মুক্তির খবর দিলেন মিম। মমতাজের গাওয়া এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ। সুর করেছেন আরাফাত মহসিন।

‘দামাল’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments