ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ২৭৮ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ১৩ হাজার ৭৩৪ বারে ২ কোটি ২ লাখ ৫০ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৪০ টাকা ৩০ পয়সায়।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটি ১৬ হাজার ৫৩৭ বারে ১ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪০ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৪০ টাকা ৪০ পয়সায়।
এছাড়াও বিএসসির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১৫৪ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি ৬ হাজার ৩৫৫ বারে ৬১ লাখ ৪৬ হাজার ৩২২টি শেয়ার ৯০ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জে এম আই হসপিটাল, শাইন পুকুর সিরামিক্স, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments