ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
লাভেলো: কোম্পানিটির ক্রেডিট রেটিং এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
আনলিমা ইয়ার্ন ডাইং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments