ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইস্টার্ন ক্যাবলস এবং জুট স্পিনার্স লিমিটেড।
এদের মধ্যে ইস্টার্ন ক্যাবলসের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২০১ টাকায়। কোম্পানিটির শেয়ার দর আজ ১৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এবং জুট স্পিনার্সের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২২২ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments