ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১.০১ শতাংশ কমেছে।
সিটি জেনারেল ইন্সুরেন্সের সর্বশেষ লেনদেন দর ২৬ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির দর কমেছে ২০ পয়সা বা ০.৭৫ শতাংশ।
এছাড়াও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬ টাকা ৬০ পয়সা। এদিন শেয়ারটির দর ১০ পয়সা বা ০.৬০ শতাংশ কমেছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ০.৪০ শতাংশ, নাভানা সিএনজির ০.৩৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ০.২৮ শতাংশ, কেডিএস এক্সেসরিসের ০.২৬ শতাংশ এবং ডেফোডিল কম্পিউটারসের ০.১৫ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments