ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেড (Banga Building Materials Limited) কর্তৃক প্রস্তাবিত (as an originator) ৩০০.০০ (তিনশত) কোটি টাকার Secured, Non-convertible, & Fully Redeemable Asset Backed Sukuk এর প্রস্তাব অনুমোদন করেছে। শুধুমাত্র ব্যাংক সমূহ উক্ত সুকুকে বিনিয়োগ করতে পারবে।

উক্ত সুকুক এর Return On Investment হার ষান্মাসিক হারে ন্যূনতম ৮%, এবং সর্বোচ্চ ১১% যাতে শুধুমাত্র ব্যাংক সমূহ Private Offer এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। উল্লেখ্য, এই সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Banga Building Materials Limited এর Existing Machinery এর পুনঃঅর্থায়নের কাজে ১,৬০৭,৫৭৮,০১৩ টাকা এবং নতুন মেশিনারি ক্রয়ের কাজে ১,৩৯২,৪২১,৯৮৭ টাকা ব্যবহার করা হবে। এই সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০০০/- (পাঁচ হাজার) টাকা। সুকুকটির ন্যূনতম সাবসক্রিপশন ১০০,০০০ (এক লক্ষ) টাকা এবং ন্যূনতম লট ২০ টি। ছয় বছর মেয়াদী এই সুকুকটির এক বছর Grace Period থাকবে। Trustee হিসাবে First Security Islami Capital & Investment Limited Issue Adviser & Arranger f City Bank Capital Resources Ltd. কাজ করছে। এছাড়াও উক্ত সুকুকটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments