
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রতিবছরের মতো এবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। বিএসইসির মাল্টি পারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন স্থানে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হয়ে আগামী ১৩ অক্টোবর হোটেল লা-মেরিডিয়ানে সমাপনী অনুষ্ঠান হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments