সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার: লেনদেন কমেছে
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার: লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ০৩ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৯.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১৮.৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২২.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২৬.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৫২ লাখ ৮২ হাজার ১৮টি শেয়ার ২ লাখ ১১ হাজার ৬১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ ৭২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩১.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৩.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৩.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৫৩৯টি শেয়ার ২ লাখ ২৭ হাজার ৭০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৪৮ কোটি ৬৭ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৬০.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৯ হাজার ১৯৯.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৮ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ২৪ লাখ ৮১ হাজার ৯১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ২৩৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮ কোটি ৭৪ হাজার ৩২৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments