ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ০৬ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি ওয়েল্ডিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৪৫ শতাংশ কমেছে।কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭২৫ বারে ৫ লাখ ৯৫ হাজার ৫২৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।
এছাড়াও মীর আখতার হোসেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৩.৭০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৬৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইয়াকিন পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট ও মেট্রো স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments