ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত হিসাব বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি হয়েছে ১৮.২১ টাকা।
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments