ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ অক্টোবর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ সকাল ১১ টা পর্যন্ত ডিএসইতে ৩৮৮ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments