ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ অক্টোবর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ বেলা ১১ টা ৫০মিনিট পর্যন্ত ডিএসইতে ৬৬৬ কোটি ৮৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১০ পয়েন্টে।
ডিএসইতে ৩৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments