ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ অক্টোবর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রংপুর ফাউন্ড্রী লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ারের দর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২১৬ টাকা ৭০ পয়সা। কোম্পানিটি আজ ৫ লাখ ১২ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন করেছে। তাছাড়া এডিএন টেলিকমের ৯.৯৩ শতাংশ দর বেড়ে দ্বিতীয় এবং সানলাইফের ৯.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, আজিজ পাইপস, তজিমউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments