ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর বিকেল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২১ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করবে।
প্রভাতী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
দি পেনিনসুলা: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
জেএমআই সিরিঞ্জস: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৭ অক্টোবর দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments