
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
সাধারণ ছুটি আরও ৩ দিন বাড়লো। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পরদিন ১৪ এপ্রিলকেও এই ছুটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) পর্যন্ত সময় সাধারণ ছুটির আওতায় থাকবে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে দুই দফায় ঘোষণা দিয়ে ২৬ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তবে ৯ এপ্রিলের পর ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটির দুই দিনও এই ছুটির সঙ্গে সংযুক্ত ছিল।





























Recent Comments