ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৯ অক্টোবর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। দিন শেষে আজ ১৬.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯০.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৭.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৩২৯টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৯৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ ২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪০০.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪০৬.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৭.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৯ টির, কমে ১০০ টির এবং অপরিবর্তিত রয় ১২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২৩২টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ১৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৮১৬.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৪ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮১ লাখ ৪৭ হাজার ৫৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ২৮৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments