ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৯ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০টাকা ৬১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments