
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য ধরা হলো:
অগ্নি সিস্টেমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৭ পয়সা।
বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৭৪ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
নিয়ালকো অ্যালয়স লিমিটেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের নিয়ালকো অ্যালয়স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছর এ সময় শেয়ার প্রতি ইপিএস ছিল ৭১ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৯৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.০২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
মালেক স্পিনিং মিলস
পুঁজিবাজারের তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৩৬ টাকা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৯১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১০ টাকা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
জেএমআই হসপিটাল
পুঁজিবাজারের তালিকাভুক্ত জেএমআই হসপিটাল লিমিটেডের ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫০ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments