
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৯০৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪ কোটি ৭ লাখ ৫০ হাজার ৩৭৩ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৪৩৮ টাকা। তৃতীয় প্রান্তিক শেষ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৬৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪৪৪ কোটি টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments