ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের পাচঁ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: তমিজউদ্দিন টেক্সটাইল, নাভানা ফার্মা, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার এবং ইজেনারেশন।
জানা গেছে, মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২৮.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৮.৪০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৪২.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ২৬০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২২.৮০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৩৭১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪০৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩২.৪০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৫১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments