
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ স্টক এবং ২০ শতাংশ ক্যাশসহ মোট ১০০ শতাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments