
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইষ্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৩ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৮ টাকা। এছাড়া ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১১ টাকা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৯ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৭০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments