
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments