মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসএমএমইউকে ১ হাজার পিপিই দিলো ডিবিএ
spot_img
spot_img

বিএসএমএমইউকে ১ হাজার পিপিই দিলো ডিবিএ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্সটিটিউট ফর পেডিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-কে এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট) সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি প্রদান করেছে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও এর নের্তৃত্বে এসব সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করা হয়।

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, এফসিএ ও পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দের উপস্থিতিতে উক্ত সরঞ্জামাদি গ্রহণ করেন ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আক্তার। এ সময় ইউনিটের অন্যান্য চিকিৎসকবৃন্দও উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. শাহীন আক্তার দেশের এই সংকটকালীন ডিবিএ’র এই মহতী উদ্যেগকে স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবিএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ইপনা’কে পিপিই প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সূত্র: ডিবিএ

ডেইলি শেয়ারবাজার.কম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments