ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি।কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সামিট এলায়েন্স পোর্ট: পরিচালনা পর্ষদের সভা আগামী ০৭ নভেম্বর দুপুর ২ টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শমরিতা হসপিটাল: পরিচালনা পর্ষদের সভা আগামী ০৮ নভেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ: পরিচালনা পর্ষদের সভা ৩০ অক্টোবর, ২০২২ তারিখ বিকেল ৩ টার পরিবর্তে আগামী ০৭ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং: পরিচালনা পর্ষদের সভা আগামী ০৩ নভেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments