রবিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকনজরে ১১ কোম্পানির ডিভিডেন্ড দেখে নিন
spot_img
spot_img

একনজরে ১১ কোম্পানির ডিভিডেন্ড দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ আজ ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত এই ডিভিডেন্ড স্পন্সর পরিচালকরা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭২ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.১৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

ড্যাফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭০ পয়সা আয় হয়েছিল।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত এই ডিভিডেন্ড স্পন্সর পরিচালকরা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৫২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিডি পেইন্টেস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি বিডি পেইন্টেস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছিল।

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৯৪ পয়সা।

এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৫২ টাকা

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া স্পন্সর পরিচালকদের ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আজ ৩০ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৮৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৭৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এস্কয়ার নিট কম্পোজিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে  টাকা  পয়সা। আগের বছর শেয়ার প্রতি  টাকা  পয়সা আয় হয়েছিল।

আগামী ২৫ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

লুব-রেফ বাংলাদেশ লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪১ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

একমি পেস্টিসাইডস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে কোম্পানিটির ইপিএস কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬৪ পয়সা আয় হয়েছিল।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ ডিসেম্বর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments