ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইন্স্যুরেন্সেটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৬৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৪১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments