শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে ফিরল পুঁজিবাজার: বিনিয়োগকারীদের স্বস্তি
spot_img
spot_img

উত্থানে ফিরল পুঁজিবাজার: বিনিয়োগকারীদের স্বস্তি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অব্যাহত দরপতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ৩৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৪.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৫৪৯টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৫২.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৯.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৩৫.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬ টির, কমে ১১ টির এবং অপরিবর্তিত রয় ২৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতি কার্যদিবসে ৩২.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৯৬৬টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ৮৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯০২ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকা।

 

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৫৮ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭১.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৮০৪.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯১ টির, কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৮১ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৬ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৫০৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments