ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৫ তম নরসিংদী শাখা গত ৩১ অক্টোবর, ২০২২ সোমবার নরসিংদী সদরের সুতা পট্টি সড়কের ইদ্রিস ম্যানশনে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আবদুল কাদির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আইয়ুব এবং নরসিংদী পৌরসভার মেয়র জনাব আলহাজ আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল আজীম, জনাব এ.কে.এম.রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৯ টিতে উন্নীত হলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments