শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারের অবকাঠামো উন্নয়ন চায় আইএমএফ: ফ্লোর প্রাইসে বাধা নেই
spot_img
spot_img

পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়ন চায় আইএমএফ: ফ্লোর প্রাইসে বাধা নেই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠককে ঘিরে পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আইএমএফের পক্ষ থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার ইস্যুতে কোন প্রস্তাবনা দেওয়া হবে এমন গুজব বাজারে ছড়ানো হলে নেতিবাচক আচরণে লেনদেন শেষ করে পুঁজিবাজার। তবে ফ্লোর প্রাইসে আইএফএফের কোন বাধা নেই বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি সাংবাদিকদের বলেন, আইএমএফ এর ফ্লোর প্রাইস নিয়ে কোন বক্তব্য নেই। তবে তারা পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংস্কার চেয়েছে।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা সময়ে আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এশিয়া ও প্যাসিফিক বিভাগের বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ, সিনিয়র অর্থনীতিবিদ এস্টেল জুয়ে লিউ, অর্থনীতিবিদ রিচার্ড ভার্গিসসহ আইএমএফের ছয় সদস্যের দল উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments