বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
spot_img
spot_img

মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নেতৃত্বে নরসিংদী জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি নরসিংদী আঞ্চলিক সমবায় ট্রেইনিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তাহের আহমদ চৌধুরী। ব্যাংকের নরসিংদী শাখা ব্যবস্থাপক আলিমুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, উপপরিচালক ফেরদৌস আরা ও মোছাঃ ফুয়ারা খাতুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও এফএভিপি মোঃ রেজাউল ইসলাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments