ডেইলি শেযারবাজার ডেস্ক: সম্প্রতি সিটি ব্যাংক এবং ট্রাস্ট আজিয়াটার ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে ট্রাস্ট আজিয়াটার সেবার বিপরীতে সিটি ব্যাংকের প্লাটফর্ম ব্যবহার করে ডিজিটালি আর্থিক লেনদেন করা যাবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের সিইও দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments