
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পিএলসি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.৬৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৫৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬.৭৫ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৭.৯৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments