ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানি। গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

কোম্পানিগুলো হচ্ছে –
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারকে জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৮ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটে: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নতুন কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এর আগে কোম্পানিটি ২ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাই চুড়ান্ত ডিভিডেন্ড বলে ঘোষণা দিয়েছে কোম্পানি।
এদিকে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।
গত ৩০ জানুয়ারি কোম্পানিটি ২ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তখন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৪ ফেব্রুয়ারি।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি): গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.২৫ টাকা। আগের বছর তার পরিমাণ ছিল ২৬.০৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৫৫.১১ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৪.১৫ টাকা।
আগামী ১৪ জানুয়ারি ২০২৩ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক।
আগামী ২২ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
বেঙ্গল বিস্কুট লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৯ পয়সা হয়েছিল।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
বিডি সার্ভিসেস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানিটি লোকসানে রয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৮ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ন্যাশনাল টিউবস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানিটি লাভ থেকে লোকসানে জড়িয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।
আগামী ২১ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ফার্মা এইডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৮ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments