ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪৬৫ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। সপ্তাহটিতে ৪ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৯৯৮টি শেয়ার হাতবদল করেছে কোম্পানিটি। এছাড়াও দ্বিতীয় স্থানে ওরিয়ন ফার্মার ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা। এবং ২ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৩৯৭টি শেয়ার ২৯৩ কোটি ৬৭ লাখ ২৬ হাজার টাকায় লেনদেন করে বসুন্ধরা পেপার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আলোচিত সপ্তাহটিতে নাভানা ফার্মা, ইস্টার্ণ হাউজিং, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লুব-রেফ, আইটি কনসালটেন্টস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট সহ লেনদেনের শীর্ষ তালিকার অন্তর্ভুক্ত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments