ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অব্যাহত দরপতনে অস্থির হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার, ১৪ নভেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর কমার পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ১৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৮টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ২৮ লাখ ৪১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৪৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩০৪.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৭০.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২১৩.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫ টির, কমে ৮৭ টির এবং অপরিবর্তিত রয় ২৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭২৪ কোটি ১৫ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৭ শতাংশ বা ১০৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৩০.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ ৬১ হাজার ৯২৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭১ লাখ ৯২ হাজার ২৫৭ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৩৩১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments