ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গেল দুই কার্যদিবস ধরে উত্থানে নতুন জাগিয়েছে পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৩.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ১৪০টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৫২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ৩৫.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৫৩.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৬.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯১.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৬ টির, কমে ১১টির এবং অপরিবর্তিত রয় ২৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩৩১টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৮৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৮ কোটি ৫১ লাখ ৫৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৯২.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪২ টির, কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ২৫৯ টাকা।সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৬৯২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments