
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এ ৫৪ জন শনাক্ত হন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথমবারের মতো এ মহামারীতে কারও মৃত্যু হয়। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ মরণঘাতী ভাইরাসটি সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর পর বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৬ লাখ ৪৭ হাজার ৮৯৬। আর মারা গেছেন ১ লাখ ২৬৮৭ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৩ জন।
































Recent Comments