বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ ও ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সমাপ্ত প্রথমও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে-

রহিমা ফুড করপোরেশন: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

জানা যায়, প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদনের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৭২ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৭৭ টাকা।

ডোমিনেজ স্টীল: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.১৫ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১৭.২৩ টাকা।

বীচ হ্যাচারি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান থেকে লাভে রয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.০৫ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ৯.৫৩ টাকা।

সমতা লেদার কমপ্লেক্স: গত ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে অথাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০.০১ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ০.০৩ পয়সা।

এদিকে, নয় মাসে মিলে অথাৎ জুলাই-২০২১ থেকে মার্চ-২০২২ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৩ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ০.০৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

এএফসি এগ্রো বায়োটেক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময় আয় ছিল ২৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময় ছিল ১৮ টাকা ১৯ পয়সা।

লিগ্যাসি ফুটওয়্যার: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে লোকসানে জড়িয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৬২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ২১ পয়সা।

একটিভ ফাইন কেমিক্যালস: প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৬ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২.১৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২০ টাকা (নেগেটিভ)।

জি কিউ বলপেন: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৪ টাকা। গত বছর একই সময় লোকসান ছিল ০.৯১ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ৮০ পয়সা। গত বছর একই সময় ছিল ১৩৬ টাকা ৩১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/সুমি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments