মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকাজলের সাথে অভিষেক হচ্ছেন ইব্রাহিম
spot_img
spot_img

কাজলের সাথে অভিষেক হচ্ছেন ইব্রাহিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে, এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল।

সম্প্রতি একটি নতুন প্রতিবেদন অনুসারে, করণের পরবর্তী প্রযোজনায় স্বাক্ষর করেছেন কাজল। এতে ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী। সিনেমাটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা হবে বলে দাবি করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাজল এতে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করবেন।

অভিনেত্রী এর আগে ইব্রাহিমের বাবা সাইফের সাথে ‘দিল্লাগি’, ‘হামেশা’ ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন। এই প্রথমবারের মতো সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজ করবেন তিনি। ইব্রাহিম অবশ্য এর জন্য প্রস্তুতিও শুরু করেছেন। এদিকে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’-এর ১২ বছর পর করণ জোহর এবং কাজল একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

বর্তমানে করণ জোহরের পরিচালনায় তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এতে আরো অভিনয় করবেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। করণের প্রিয় একজন হিসেবে তার হাত ধরেই বলিউডে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ইব্রাহিম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments