ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, একই গ্রুপের আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। এদের মধ্যে আলিফ ম্যানুফেকচারিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল সাড়ে ৩ টায় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২৪ ডিসেম্বর, ২০২২ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর আগে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৩ টায় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
উল্লেখ্য, কোম্পানি দুইটির এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments