ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ নভেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৩০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।কোম্পানিটি সর্বশেষ ৪৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এবং শেয়ার ১৪২ বারে ১৬ হাজার ২৮৫টি লেনদেন করেছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৫.৪২ শতাংশ কমেছে। এবং অ্যাপেক্স ফুডসের আজ দর ৯ টাকা ৩০ পয়সা বা ৩.৩১ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে বিডি ওয়েল্ডিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ফারইস্ট ইসলামী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার এবং এম্বি ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments