শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবড় বিনিয়োগকারী ছাড়া অসহায় পুঁজিবাজার
spot_img
spot_img

বড় বিনিয়োগকারী ছাড়া অসহায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বড় ব্যক্তি বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাবে অসহায় অবস্থায় পড়ে রয়েছে শেয়ারবাজার। দিন শেষে কিছু শেয়ার দর বৃদ্ধি পেলেও বেশিরভাগ আটকে রয়েছে ফ্লোর প্রাইসে। অন্যদিকে বাজারকে গতিশীল করার জন্য বড় ব্যক্তি বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার কোন বিকল্প নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দর বৃদ্ধি পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে সামান্য ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৯.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৬.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৫ লাখ ১ হাজার ৯৭৭টি শেয়ার ১ লাখ ৬৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩৫.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭০.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২১৪.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫১ টির, কমে ২৬ টির এবং অপরিবর্তিত রয় ২২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৭৭৬টি শেয়ার ৯৪ হাজার ৫১২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪১৯.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৪ টির, কমেছে ১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ ৩২ হাজার ২৭৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯২ লাখ ১৪ হাজার ৬৬৩ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১০ লাখ ১৭ হাজার ৬১৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments